ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্রে অনিয়মের দায়ে এক ছাত্রীকে বহিষ্কার ও কেন্দ্র সচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের দায়ে কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার, কলেজের ল্যাব সহকারী নুসরাত জাহান নিপুকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানান।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন, অসুস্থতার জন্য
উচ্চ মাধ্যমিকের কম্পিউটার ট্রেডের জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রীকে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

ওই কক্ষে ল্যাব সহকারি নুসরাত জাহান নিপু নামাজ পড়ার কারণে কক্ষের দরজা বন্ধ করেছিল। এ জন্য পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বিহস্কার করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষা চলাকালে একটি কক্ষ তালাবদ্ধ করে তার মধ্যে এক ছাত্রীকে উত্তরপত্র লেখার সুযোগ করে দেওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় কেন্দ্র সচিব ও ল্যাব এসিস্ট্যান্টকে পরীক্ষার দায়ত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩