ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

নওগাঁর যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চেয়ে মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে

নওগাঁর যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চেয়ে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একটি যৌক্তিক স্থানে সরকার অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন নওগাঁ-দুবলহাটি সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অব নওগাঁ নামের একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শফিকুর রহমান মামুন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অব নওগাঁর সদস্য মিজানুর রহমান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য জিবরাইল রাকিব, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সদস্য আব্দুল মালেক, জাকির হোসেন প্রমুখ।

এ মানববন্ধনে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।

এসময় বক্তারা বলেন, নওগাঁর কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের ফায়দা হাসিলের জন্য নিজ নিজ এলাকায় অযৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য পাঁয়তারা করছেন। তাঁরা শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করছেন।

বিশ্ববিদ্যালয় অবশ্যই একটি যৌক্তিক স্থানে হতে হবে। শহরের খুব কাছাকাছি নয়, আবার শহর থেকে খুব দূরে নয় এমন স্থান নির্বাচন করতে হবে। আবার জায়গা নির্বাচনে সড়ক ও রেলপথ যোগাযোগের কথাও বিবেচনায় রাখতে হবে।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপ-কমিটির সদস্য শফিকুর রহমান মামুন বলেন, ‘নওগাঁর দুই-একজন জনপ্রতিনিধি নিয়োগ-বাণিজ্য ও টেন্ডারবাজি করার জন্য বিচার-বিবেচনা না করে নিজ এলাকায় অযৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের পাঁয়তারা করছেন।

শুধু দুই-একজনের স্বার্থের জন্য বিশ্ববিদ্যালয় কখনই অযৌক্তিক স্থানে হওয়া উচিত নয়। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনের বিষয়ে যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁরা নওগাঁর সুধীসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক স্থান নির্বাচন করবেন।’

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য স্থান নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচনের ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি।

আমার জানামতে, নওগাঁর যাঁরা এমপি-মিনিস্টার রয়েছেন তাঁরাই জায়গা নির্বাচন করে প্রস্তাব পাঠাবেন। তাঁদের মধ্যে স্থান নির্বাচনের ব্যাপারে সমঝোতা না হলে সরকার স্থানীয় প্রশাসন ও অথবা আমাকে বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচনের দ্বায়িত্ব দিতে পারেন।

আশা করি, নওগাঁবাসীর সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশসহ সার্বিক বিষয় দেখেই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন করা হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চেয়ে মানববন্ধন

আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩