ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

নীলফামারীতে নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার   

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

লাশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার একদিন পর দিনাজপুরের খানসামায় আত্রাই নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকালে নদীর বাদলাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।

নিহত যুবকের নাম যতন রায় (১৭)। তিনি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানার বালাপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ১১ জন বন্ধু শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে নামে। এরপর যতন তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে এলাকাবাসীর সহযোগিতা নেয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল আসে। তারাও এসে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু না পাওয়ায় রংপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারাও ব্যর্থ হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য পীযূষ জানান, সন্ধ্যা হওয়ায় ডুবুরি দল কার্যক্রম বন্ধ করে দেন। পুলিশ ও আমাদের সহযোগিতায় স্থানীয় ডুবুরিরা রাতভর খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। তাতেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ সকালে মরদেহ ভেসে ওঠে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. নজরুল ইসলাম জানান, আমরা গতকাল খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমরা অনেক খোঁজাখুঁজির পর যখন পাইনি, তখন আমাদের রংপুরের ডুবুরি দল এসে খোঁজোখুঁজি করে। সন্ধ্যা হয়ে গেলে আমরা আমাদের কাজ স্থগিত রাখি।

আজ সকালে মরদেহটি ভেসে ওঠে। আমরা সেখানে গিয়ে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করি এবং পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, নিখোঁজ হওয়া ছেলেটিকে খোঁজার জন্য ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরি দল আসে। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করলেও আমরা এলাকাবাসীকে নিয়ে রাতভর উদ্ধার কাজ অব্যাহত রাখি।

পরে আজ সকালে মরদেহটি ভেসে উঠে। ফায়ার সার্ভিস আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে এবং আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার   

আপডেট সময় : ০৮:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩