ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুরের পূজামণ্ডপে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক মহাষ্টমীর উৎসবে মুখর রাজধানী, মণ্ডপে মণ্ডপে ভক্তের ভিড় ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে এখন জটিল সমীকরণ

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর।

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেল বিজয়ী এবং রাজনৈতিক নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খোলা চিঠি প্রত্যাহারের দাবিতে পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার জন আইনজীবী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এ চিঠি পাঠান।

চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করতে বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ নোবেল জয়ী ব্যক্তিদের বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে জানানো হয়।

চার আইনজীবীর চিঠিতে বলা হয়, ‘একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থি এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলার ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানি।’

‘তাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এই ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত।

একইসঙ্গে তা সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসঙ্গত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।’

এসব কারণে আইনজীবীদের পাঠানো চিঠিতে অবিলম্বে বিশ্বনেতাদের বিবৃতিটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর

আপডেট সময় : ০৯:১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩