
ভার্চুয়াল জুম প্লাটফরমে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রাজিবপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায় ও চর রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে ভার্চুয়াল জুম প্লাটফরমে চর রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম মোজাম্মেল হক, এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জাকির হোসেন, এম,পি ২৮ কুড়িগ্রাম – ৪ ও মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, রাজিবপুর সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাজিবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাসুদ রানা,
চর রাজিবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহাবুব রসিদ মন্ডল, রাজিবপুর মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ ।
মন্তব্য করুন