সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২
- আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৫৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে আটক করেছে পুলিশ।
২১আগস্ট সোমবার এসআই (নিঃ)মোঃ নাজমুল হক বিপিএম এর নের্তৃত্বে ডিবি অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় মাদক রাখার অপরাধে দুইজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোঃ ইমন আলী (২০)। সে লালপুর থানাধীন মনিহার গ্রামের মোঃ শহিদুল ইসলাম পুত্র। অপরজন শামীম আহম্মেদ। সে একই থানার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ শাহাদত হোসেনের পুত্র।
জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের তথ্য ও দিক নির্দেশনায় অভিযান পরিচালা করেন অভিযাত্রিক দল।
জেলা পুলিশ সুপার মোঃ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারী সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























