ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন

নীলফামারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বাড়ি থেকে পালালো প্রেমিক

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

নীলফামারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বাড়ি থেকে পালিয়ে গেছে প্রেমিক।

সদর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বিয়ের দাবিতে ২৪ ঘন্টা ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী (১৯)।

প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে প্রেমিকা কিশোরী। পলাশবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রিপনের বাড়িতে অনশন করছে ওই কিশোরী।

প্রেমিক রিপন(২২) সদর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের আনসার বিমল চন্দ্র রায়ের ছেলে। অনশনরত ওই কিশোরী জানিয়েছেন, ২ বছর ধরে রিপনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানে। বিয়ের প্রলোভনে আমার বাড়িতে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে রিপন।

১৭ই আগস্ট বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রিপনের বাড়িতে গিয়ে ওঠে ওই কিশোরী।

প্রেমিকের বাড়িতে অনশনরত প্রেমিকা জানালেন, রিপন গতকালকে ফোন দিয়ে আসতে বলছে সে, বিধায় আমি এসেছি। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো ।

ঘটনার পর থেকে প্রেমিক রিপন উপস্থিত না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরে এ বিষয়ে রিপনের বাবা বিমল চন্দ্র রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান এই মেয়ের অভিযোগ মিথ্যে আমার ছেলের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই দুজনই এক কলেজে পড়ে। সে হিসেবে তারা বন্ধু।

আমার ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা আজকে শুরু হয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কোন সিদ্ধান্ত নিব না। ওর যা ইচ্ছে করতে পারে।

এ বিষয়ে ৪নং পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি। ছেলের বাবা বিষয়টি অস্বীকার করায় একটু সময় লাগছে, খুব দ্রুত বিষয়টির সমাধান করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বাড়ি থেকে পালালো প্রেমিক

আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩