ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক খালু গ্রেফতার

শিবগঞ্জ( চাপাই নবাবগঞ্জ) থেকে হাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় খালু গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক খালু গ্রেফতার করা হয়েছে।

নাচোলে গত ১১ই আগস্ট চার বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ কাউসার আলীকে(৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি যৌথ দল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট এ ঘটনায় নাচোল থানায় পেশায় রাজমিস্ত্রিদের ঠিকাদার কাউসারকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন শিশুর বাবা।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়েটির আত্মীয় নাচোলের এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হয় মেয়েটি। ঘটনার রাতে মেয়েটি তাদের সঙ্গেই এক বিছানায় ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্তের বিকৃত মানসিকতার শিকার হয়।

অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি। পরে সকাল সাড়ে ৮টার দিকে শিশুর রক্তক্ষরণ ও ব্যথা শুরু হলে এবং অবস্থার অবনতি হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে শিশুটি অভিযুক্ত কাউসারের স্ত্রীকে সব জানায়। ঘটনা শুনে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন।

এদিকে শিশুর মেডিক্যাল পরীক্ষায়ও ধর্ষণের প্রমাণ মেলে। বর্তমানে শিশুটি তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে।

র‍্যাব-৫-এর অধিনায়ক আরো বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার পর আসামি পালিয়ে যান। এলাকাবাসী ব্যাপক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

এ ঘটনা জানতে পেরে র‌্যাব এর ছায়াতদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক কাউসারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নাচোল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক খালু গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩