কুড়িগ্রামের পৌর বাজারে  সাম্যহীন নারীর মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের পৌর বাজারে  সাম্যহীন নারীর মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কুড়িগ্রামের পৌর বাজারে  সাম্যহীন নারীর মরদেহ উদ্ধার 

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
কুড়িগ্রামের পৌর বাজারে  সাম্যহীন নারীর মরদেহ উদ্ধার 

কুড়িগ্রামের পৌর বাজারে  সাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শহরের জিয়া বাজার সড়ক থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই নারীর মরদেহ সড়কে পড়ে ছিল। পরে পুলিশ খবর পেয়ে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করে। মানসিকভাবে এই ভারসাম্যহীন নারীকে কিছুদিন ধরে বাজারের আশপাশে ঘুরতে দেখা যায়।

জিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, সকাল ৮টার দিকে দোকান খুলতে এসে বাজারের সড়কে এই নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। তাকে এর আগেও বাজারে সড়কের পাশে বসে থাকতে দেখেছি।

জিয়া বাজারের রাতে দায়িত্বে থাকা নাইটগার্ড মো. নুরজামাল বলেন, আমি ভোর ৫টার দিকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার সময় ওই নারীকে সড়কের পাশে বসে থাকতে দেখি। এরপর কী হয়েছে বলতে পারছি না।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, আমি খবর পাওয়ার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!