ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসানো বোমা মেশিনে চলছে সংযোগ সড়কের কাজ

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

বসানো বোমা মেশিনে চলছে সংযোগ সড়কের কাজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় বসানো বোমা মেশিনে চলছে সংযোগ সড়কের কাজ।

উপজেলার ফসলের মাঠে ৩৮ লাখ টাকা ব্যয়ে এলজিইডি’র সেতু নির্মাণের সংবাদ প্রকাশের পর নির্মাণাধীণ সেই সেতুর দুই পাশের কৃষিজমিতে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে রাস্তা তৈরি করা হচ্ছে।

জানা যায় সংযোগ সড়ক বিহীন সেতুটি বিভাগীয় উচ্চপদস্ত কর্মকর্তারা পরিদর্শন করবেন। সেকারণে কৃষিজমি থেকে বালু তুলে সেতুর দুইপাশে রাস্তা তৈরি করা হচ্ছে।

ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের ফসলের মাঠে নির্মাণাধীন সেতুটি নিয়ে সম্প্রতি কয়েকটি দৈনিক সৃষ্টি নিউজসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে ” ফাঁকা মাঠে সেতু , নেই সংযোগ সড়ক , ব্যয় ৩৮ লাখ টাকা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সেতুর ৫০ মিটার দূরত্বে উভয় পাশে ৩টি বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক।

স্থানীয় কয়েকজন জানান তিন মাস আগে হঠাৎ করেই ঠিকাদারের লোকজন এসে বিস্তীর্ণ কৃষি জমিতে সেতু নির্মাণের কাজ শুরু করে। সেখানে কোনো রাস্তাঘাট নেই।

ওপার থেকে উপজেলা শহরে আসার মতো তেমন কোনো বসতিও নাই। এই নিয়ে সংবাদ প্রকাশ হলে শনিবার দুপুরের পর থেকে তিনটি বোমা মেশিন লাগিয়ে বালু উঠানো হচ্ছে রাস্তা তৈরির জন্য।

বোমা মেশিন অপারেটর আমিনুর রহমান বলেন, দুপুরের পর থেকে আমরা এখানে তিনটি মেশিন চালাচ্ছি এর মাঝে একটা আমার। মাহাবুব ভাই নামে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি যতটুকু জানি এটা সরকারি কাজ, ব্যক্তিগত কাজ নয়।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের একজন কর্মচারী জানান, বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বিভাগীয় উচ্চ পদস্ত কর্মকর্তারা পরিদর্শনে আসবেন তাই অল্প সময়ে বোমা মেশিন লাগিয়ে বালু তুলে রাস্তা তৈরি করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন এটা এমপি করতেছে। উনি তো রাস্তা করে দিতে চাইছে। এই বোমা মেশিনগুলো এমপি সাহেবের নির্দেশেই চলছে আর সেখানকার লোকাল লোক জমি দিছে ওরাই বালু তুলতেছে। সরকারিভাবে নদী থেকে তোলা নিষেধ। এটা তো সরকারি নদী থেকে তোলা হচ্ছে না। এটা ব্যক্তিগত জমি স্থানীয়রা দিচ্ছে।

তিনি বলেন, যারা ওই ব্রিজটা চাইছে তারাই জমি দিচ্ছে। তারা বলছে উঁচু জমি লাগলেও আমরা দেব। এই ব্রিজটি হলে ডোমার-ডিমলার যোগাযোগ হবে।

ডিমলা ও পাশের উপজেলার জনগনের সুবিধা হবে। দুইটা আসনই যেহেতু এমপি সাহেবের সেজন্য দুই আসনের জন্য এ কাজ করা হচ্ছে। সড়কের কাজটা একটু দেরিতে হতো এখন তাড়াতাড়ি হচ্ছে।

এদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বোমা মোশিন লাগিয়ে বালু তোলার বিষয়ে আমি অবগত নই। অনিয়ম হলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সদস্য আফতাব উদ্দিন সরকারের মোবাইলফোনে যোগাযোগ করা হলে ও ফোন রিসিভ করেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বসানো বোমা মেশিনে চলছে সংযোগ সড়কের কাজ

আপডেট সময় : ১০:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩