নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায়এক জন নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ নীলফামারী সদর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত ওমর বেপারীর ছেলে শাহ আলম (৬৫)। এবং তিনি পেশায় একজন অটোভ্যান চালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত বৃদ্ধ রাতে তার ভ্যান টিকে আনলোড করে ভবন বাজার নামক এলাকায় ভ্যানটি স্কেল করে বাসায় ফেরার পথে পলাশবাড়ী গোঁতামারী মহাশ্মশান এর ১০০ গজ দুরে একটি আচমকা মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের ভিতরে ঢুকে যায় ।

তিনি আরও জানান,  বিকট শব্দ শুনে এসে  অটো ভ‍্যানকে ট্রাকের ভিতরে চালসহ দেখতে পাই । তখন আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশ কে খবর দেই , তারা এসে আহত অবস্থায় শাহ আলমকে হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যায়

এবিষয়ে নীলফামারী সদর ফায়ার সার্ভিসের এক সদস্য জানান আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যে সদরের পলাশবাড়ীতে ট্রাক এবং অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।একজন গুরুতর আহত অবস্থা ট্রাকের ভিতরে পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি উদ্ধার কারী টিম সেখানে যাই এবং শাহ আলম নামে একজন ভ্যান চালককে আহত অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এর সাথে কথা বলার জন্য একাধিক বার যোগাযোগ করা হলে ও তার সাথে কথা বলা সম্ভব হয়নি

এদিকে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন খবর পাওয়া মাত্রা সেখানে আমাদের একটি টিম যায় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আহত এক বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ।

তিনি আরো বলেন পঞ্চগড় থেকে রংপুর গামী ঢাকা মেট্রো -ট ১৮-০৫০৮ নাম্বারের একটি ট্রাক ঘটনাস্থলে আচমকা একটি মোড় ঘুরাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।

এতে ঔ ভ্যান চালক গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যায় তবে ঘাতক সেই ট্রাক টিকে আটক করা গেলেও চালক ও তার সহযোগী কে আটক করা সম্ভব হয়নি তবে তাদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!