ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক শিক্ষার্থীদের ক্ষোভ ও অস্থিরতায় উত্তপ্ত ফ্রান্স: সমাধান খুঁজছে সরকার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগপত্রে বাধ্য করার ঘটনায় টানা ৪৩ ম্যাচে অপরাজিত থেকেও তৃপ্ত নন স্পেন কোচ ময়মনসিংহে অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যের সাক্ষী ‘ঝলমল’ সিনেমা হল বুয়েটে ২৪টি পদে জনবল নিয়োগ: বেতন সর্বোচ্চ ৩০,২৩০ টাকা

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়া থেকে মোঃ আবু জাহিদ
  • আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৪০৮ বার পড়া হয়েছে

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ভ্যান চালক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহের পাশে ব্যাটারী চালিত একটি পাখি ভ্যান পাওয়া গেছে।

সোমবার দিনগত রাত ১০ টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধের মাথায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।  পাখি ভ্যান চুরির জন্য এই হত্যাকান্ড ঘটাতে পারে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ন’টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই পাখি ভ্যান চালক বাঁধের মাথার দিয়ে যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রুত পায়ে আবার ফিরে যায়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করে। কিন্তু রাতের আঁধারের সাথে সে হারিয়ে যায়। পরে তার আবার ঘটনা স্থলে ফিরে মধ্যবয়সী এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।

এ রিপোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভ্যান চালকের পরনে চেক লুঙ্গি আছে। তার গায়ে কালো ছাপার সার্ট রয়েছে।

বাঁধ পাড়ার গৃহিনী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোক জনের সন্দেহ হয়। তারা পিছু নেয়। কিন্তু ধরতে পারেনি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেতো।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনা স্থলে পুলিশ রয়েছে। এখনো মৃতদেহ সনাক্ত করা যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩