ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়া থেকে মোঃ আবু জাহিদ
  • আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৪২৭ বার পড়া হয়েছে

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ভ্যান চালক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহের পাশে ব্যাটারী চালিত একটি পাখি ভ্যান পাওয়া গেছে।

সোমবার দিনগত রাত ১০ টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধের মাথায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।  পাখি ভ্যান চুরির জন্য এই হত্যাকান্ড ঘটাতে পারে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ন’টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই পাখি ভ্যান চালক বাঁধের মাথার দিয়ে যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রুত পায়ে আবার ফিরে যায়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করে। কিন্তু রাতের আঁধারের সাথে সে হারিয়ে যায়। পরে তার আবার ঘটনা স্থলে ফিরে মধ্যবয়সী এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।

এ রিপোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভ্যান চালকের পরনে চেক লুঙ্গি আছে। তার গায়ে কালো ছাপার সার্ট রয়েছে।

বাঁধ পাড়ার গৃহিনী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোক জনের সন্দেহ হয়। তারা পিছু নেয়। কিন্তু ধরতে পারেনি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেতো।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনা স্থলে পুলিশ রয়েছে। এখনো মৃতদেহ সনাক্ত করা যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩