ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাজিরহাটে নিমার্ণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ২নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

হাজিরহাটে নিমার্ণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ২নির্মাণ শ্রমিকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর মহানগরীর হাজিরহাটে নিমার্ণাধীন ভবনের  ভবনের সেপটিক ট্যাংকে কাজ করা অবস্থায় লিটন ও হুমায়ূন নামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (২৩ জুন) শুক্রবার সকালে নগরীর হাজিরহাট থানা এলাকা বখতিয়ারপুরে এ ঘটনা ঘটে। নিহত লিটন বখতিয়ারপুরের সামসুল হকের ছেলে এবং হুমায়ূন সদর উপজেলার পানবাড়ি এলাকার মান্দার আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, হাজিরহাট থানা এলাকার বখতিয়ারপুরের বাসিন্দা এনামুল হকের নির্মাণাধীন বাড়ির ৩৩ ফুট গভীরতার সেপটিক ট্যাংকে কাজ করছিলেন হুমায়ূন ও লিটন নামে দুই নির্মাণ শ্রমিক।

সকাল সাড়ে ১১টার দিকে সেপটিক ট্যাংকে নামেন তারা। এসময় ট্যাংকের নিচে পানিতে কাজ করা অবস্থায় লিটন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে টেনে তুলতে গিয়ে হুমায়ূনও মই থেকে পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

তবে এঘটনায় নির্মাণাধীন বাড়ির মালিক এনামুল হকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাজিরহাটে নিমার্ণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ২নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩