সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২।
সিরাজগঞ্জ র্যাব ১২ এর দিক মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক নির্দেশনায় ০৪ জুন রোজ রবিবার স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালীবাড়ী গ্রামস্থ সমবায় পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১,৪০০ টাকা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রোকনুজ্জামান রোকন (৩২), পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রাম-লতাবর, পোষ্টঃ- চন্দ্রপুর, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























