সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালন
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, আকতারুজ্জামান মন্ডল, মোঃ সোহেল রানা, আতিকুল ইসলাম সোহাগ, সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু,
সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনছার আলী, সাধারণ সম্পাদক চাষী নজরুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বিএসসি,
উপজেলা কৃষক দলের আহবায়ক কৃষিবিদ ডাঃ ফেরদৌস হাসান জনি, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন জিহাদি প্রমূখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























