ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে পা’ দিয়ে লিখে এস এস সি পরীক্ষা দিচ্ছে কলিরানী

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে পা' দিয়ে লিখে এস এস সি পরীক্ষা দিচ্ছে কলিরানী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে পা’ দিয়ে লিখে এস এস সি পরীক্ষা দিচ্ছে কলিরানী

ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল থাকলে যে নিদিষ্ট লক্ষে পৌঁছা যায় তার উৎকৃষ্ট উদাহরণ কলি রানী।

সে পঙ্গুত্বকে বাধা মনে না করে শারিরীক প্রতিবন্ধিতাকে জয় করে হাতের বদলে পা’ দিয়ে লিখে এস এস সি পরীক্ষা দিচ্ছে কলি রানী (১৬) সে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি এস এস সি পরীক্ষা-২০২৩ এ অংশ নিচ্ছে।

সে উপজেলার হরিশ্বর গ্রামের রুপালী রানীর কন্যা। তার পিতা পরলোকগমন করেন। তারা ৩ ভাই ৩ বোন। কলি রানী সবার ছোট। তার মা রুপালি রানী জানায় জন্ম থেকেই তার মেয়ের হাতের আঙ্গুল নেই হাত বাকা কলম ধরতে পারে না।

মেয়ের অদম্য ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে ডান পা’ দিয়ে লেখা শুরু করে। ধীরে ধীরে লিখতে লিখতে সে দ্রুত গতিতে লেখার কৌশল আয়ত্ব করে।

সে যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যাওয়া শুরু করে তখন তার সহ পাঠিরা তাকে হাসাহাসি করত উপহাস করত।

বাড়িতে ফিরে সে মন খারাপ করতো। পরে শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। সহপাঠীরাও তাকে মেনে নিয়ে বন্ধু সুলভ আচরণ শুরু করে।

৫ম শ্রেণিতে সে এ গ্রেড পেয়ে উত্তির্ণ হয়। আমরা তাকে কিছুই করতে দেইনা সে পড়া লেখা নিয়েই সব সময় ব্যস্ত থাকে।

তার জন্য সবাই আর্শিবাদ করবেন সে যেন তার গন্তব্য পৌঁছাতে পারে। সে একজন ডাক্তার হতে চায়। সে যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে।

মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আইয়ুব আলী বলেন সে শারিরীক প্রতিবন্ধি হওয়ায় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত কক্ষে অবস্থান করেন। তাকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হিসেবে কলি রানীর পরীক্ষা শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে গ্রহন করা হচ্ছে। তার পরীক্ষার প্রতিটি খাতা আলাদা করে বোর্ডে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে পা’ দিয়ে লিখে এস এস সি পরীক্ষা দিচ্ছে কলিরানী

আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩