নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান

নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু হয়েছে।

উপজেলায় খাবার রাখার আলমারির উপর টর্চ লাইট রাখার সময় বিষাক্ত সাপের ছোবলে এক গৃহবধুর মৃত্যু হয়েছে ।

পড়ুন>>গরমে হিটস্ট্রোকে মরে যাচ্ছে মুরগি

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের ছোবলে মৃত গৃহবধুর নাম নিহত মিনা বেগম (৪০)। সে উপজেলার বড়িকান্দি গ্রামের মাজু মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে নিজ ঘরে ভাতের আলমারির উপর টর্চ লাইট রাখার সময় তার হাতে সাপটি ছোবল দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

One response to “নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!