কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন

কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ।

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনার বাংলার সাতটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। ঢাকা-চট্রগ্রাম রোডে বন্ধ ট্রেন চলাচল।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে‌ অবস্থানরত মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তঃনগর সোনার বাংলা এক্স‌প্রেস সংঘর্ষের পর ছয়‌টি ব‌গি লাইনচ্যু‌ত হয়।

এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের কে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া যাচ্ছে।

লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানান তিনি।

নাঙ্গলকোট- চৌদ্দগ্রামের সার্কেল এসপি জাহিদুল ইসলাম বলেন, আহত হয়েছে প্রায় ৪০ জনের বেশী তবে এখনো পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

যারা সাধারণ আহত হয়েছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে এবং যারা গুরুতর আহত হয়েছেন তারা নিজ উদ্যোগে জেলার বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব জানান, আমরা থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্হানীয় জন প্রতিনিধিরা উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

ট্রেনের ভিতরে আর কোন হতাহত নেই বলেও জানান তিনি।

যারা গুরতর আহত হয়েছেন তাদের’কে সরকারিভাবে চিকিৎসার খরচ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!