সুনামগঞ্জে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী সদর পুলিশের অভিযানে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী সদর পুলিশের অভিযানে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

সুনামগঞ্জে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী সদর পুলিশের অভিযানে গ্রেপ্তার 

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
সুনামগঞ্জে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী সদর পুলিশের অভিযানে গ্রেপ্তার 

সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসাীকে গ্রেপ্তার করেছেন সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহান মিয়া(৩০)। তিনি পৌরসভার পশ্চিম তেঘরিয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে এবং মো. আতাউর রহমান(২২) তিনি পৌর এলাকার হাছন নগরের মো. শহীদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার এসআই মো. আনোয়ার হোসেন, এসআই রাশেদ উদ্দিন সহ পুলিশ সদস্যরা অভিযান চিলান।

এ অভিযানে পৌরসভার ধোপাখালীস্থ মমতাজ বেগমের বাসার ভাড়াটিয়া বাসায় সোহান মিয়ার রুমে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , গ্রেপ্তারকৃত আসামীদের বাসা হতে কালো পলিথিনে মোড়ানো ৪৫পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরবর্তীতে জব্দ করেন।

তারা দীর্ঘদিন ধরে পুরো শহরে যুব সমাজের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।

শুক্রবার তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয় । যার মামলা নং-১২ ।

আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই উপজেলার যেকোন প্রান্তে যেকোন ধরনের অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের প্রতিটি সদস্য তৎপর রয়েছে।

আমরা চাই সমাজে শান্তি শৃংখলা বজায় থাকলে সুষ্টু পরিবেশ বজায় থাকলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!