রাণীনগরে চোলাই মদসহ মহিলা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে চোলাই মদসহ মহিলা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

রাণীনগরে চোলাই মদসহ মহিলা আটক

নওগাঁ সদর থেকে অন্তর
  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
রাণীনগরে চোলাই মদসহ মহিলা আটক

নওগাঁর রাণীনগরে চোলাই মদসহ এক মহিলা পুলিশের হাতে আটক হয়েছে।

আটককৃত মহিলার নাম দেলোয়ারা ওরফে বিলকিস (৩০) । সে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামের আলম মন্ডলের স্ত্রী।

বৃহস্পতিবার ৬এপ্রিল রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ,আটক বিলকিসের বাড়ী তল্লাশী করে আট লিটার চোলাই মদসহ তাকে কে আটক করা হয়।

এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!