নানা বৈষ্যমের শিকার এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীরা
- আপডেট সময় : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে
নানা বৈষ্যমের শিকার এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীরা
সাত দফা দাবিতে মাউশি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা শাখার স্বারকলিপি প্রদান
বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের নূন্যতম বেতন গ্রেড ১৪ বা ১৬ প্রদান, ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি, ২য় বিভাগ করাসহ সাত দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম, এর আঞ্চলিক উপপরিচালকের নিকট স্বারকলিপি পেশ করেছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখার এমপিওভুক্ত ল্যাব সহকারীদের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ” চট্টগ্রাম জেলা শাখা।
আজ রবিবার সংগঠনটির জেলার সভাপতি মোহাম্মদ ইদ্রিস এবং জেলার সাধারণ সম্পাদক রাহেদ আহমেদ এর নেতৃত্বে এই স্বারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আকাশ পাল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহঃ সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্যসহ প্রমূখ।
স্বারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করে, কোন কর্ম নীতিমালা না থাকায় কিছু কিছু প্রতিষ্ঠানে ল্যাব সহকারীদের দিয়ে ল্যাবের বাহিরেও বিভিন্ন কাজ করানো হয়।
অনেক সময় দেখা যায় এমপিও নীতিমালা অনুসারে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের যে কাজ, সেই কাজও ১৮তম গ্রেডে কর্মরত ল্যাব সহকারীদের দিয়ে করানো হয়।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরী সহকারীদের বেতন গ্রেড দশম এবং অন্যান্য অধিদপ্তরে ল্যাব সহকারীদের সর্বনিন্ম বেতন গ্রেড ১৬।
কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে বিজ্ঞান ও আইসিটি বিভাগে ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১৮তম যা চরম বৈষম্য লক্ষণীয়।
তারা আরও বলেন, বেসরকারী কলেজের জন্য প্রযোজ্য সরকার কতৃক ঘোষিত বার্ষিক ছুটি ভোগ করতে পারছে না।
বর্তমানে রমজান মাস উপলক্ষে ক্লাস ছুটি থাকা শর্তেও ল্যাব সহকারীদের কলেজে আসতে বাধ্য করছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০২১ সালের শিক্ষানীতি ও ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ গড়ার অন্তরায় হয়ে দাড়িয়েছে।
অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, আমাদের বৈষম্যতা দূর করে যথাযথ বিবেচনা করে নিম্নে বর্ণিত দাবী সমূহের প্রতি গুরুপ্তরোপ করার জন্য আপনার নিকট বিনীত প্রার্থনা ও অনুরোধ করছি।
স্বারকলিপিতে এ সময় সাত দফা দাবিত উল্লেখ করা হয়
১, বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি, ২য় বিভাগ করা।
২, বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের নূন্যতম বেতন গ্রেড ১৪ বা ১৬ প্রদান করা ।
৩. জরুরী ভিত্তিতে ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্য সম্মান কর্ম নীতিমালা প্রদান করা ।
৪, সরকার কর্তৃক বেসরকারী কলেজের জন্য ঘোষিত বার্ষিক ছুটি তালিকা অনুসারে ল্যাব সহকারীগণ ছুটি ভোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা ।
৫, ল্যাব সহকারী পদটি একাডেমিক সেটি কর্মনীতিমালায় উল্লেখ করা ।
৬, ব্যবহারিক ক্লাস শেষে ল্যাব সহকারীদের বসার জন্য চেয়ার ও টেবিল প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা ।
৭. ইতোমধ্যে নিয়োগ প্রাপ্তদের জন্য সকল শর্ত শিথিলযোগ্য করা।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বলেন, ল্যাব সহকারীদের গ্রেড ১৪ বা ১৬ করার দাবি জানাই এবং সরকার কর্তৃক বেসরকারি কলেজের জন্য ঘোষিত বার্ষিক ছুটি ভোগ করার সুযোগ দিতে হবে।
কেননা আমরা একাডেমিক পদে আছি। পরিশেষে আমরা একটি সম্মানজনক কর্ম নীতিমালা প্রণয়নের দাবি জানাই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























