সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি

সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক।দেঊলিয়া হয়ে বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কেনার আগ্রহ দেখিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

গত শুক্রবার ব্যাংকটি দেউলিয়া হয়। এর পরপরই সেটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মাস্ক। প্রযুক্তি প্রতিষ্ঠান রেজারের প্রধান মিন-লিয়াং তান এক টুইট বার্তায় বলেন, টুইটার এসভিবি কিনে তা ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করতে পারে।

পড়ুন>> বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মায়ের রাত্রিযাপন টেক্সাসে গ্যারেজে

এর প্রতিক্রিয়ায় টুইটারের প্রধান ইলন মাস্ক লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি আগ্রহী। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স প্রধান মাস্ক এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন।খবর বাপসনিউজ।

উল্লেখ্য, গত বুধবার এসভিবি ঘোষণা করে, আর্থিক ক্ষতির কারণে তারা বেশ কয়েকটি সিকিউরিটিজ বন্ধ করে দিচ্ছে। ব্যালেন্সশিট ধরে রাখতে ২২৫ কোটি ডলারের নতুন শেয়ার বিক্রি করবে তারা।

এ ঘোষণার পর ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে। এরপর শুক্রবার সকালে এসভিবি তাদের শেয়ার বন্ধ করে দেয়।

বেটার মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম কেলেহার বলেছেন, এসভিবির অবস্থার এত দ্রুত অবনতি হয়েছিল যে এটি আর পাঁচ ঘণ্টাও টিকে থাকার অবস্থায় ছিল না।

কারণ আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছিলেন। ফলে ব্যাংকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়।

এ ছাড়া সিলিকন ভ্যালি ব্যাংকের দেউলিয়া হওয়ার পেছনে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধিও একটি কারণ বলে মনে করেন ডেনিস এম কেলেহার। তিনি বলেন, যখন সুদের হার শূন্যের কাছাকাছি ছিল, তখন ব্যাংকগুলো কম ঝুঁকিপূর্ণ ছিল।

কিন্তু মুদ্রাস্ফীতির লাগাম টানতে গিয়ে ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়িয়েছে, তখন সম্পদের দাম কমে গেছে। অন্যদিকে ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের আর্থিক সেবদাতা প্রতিষ্ঠান মুডির প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেছেন, সুদের উচ্চহার প্রযুক্তিশিল্পে আঘাত হেনেছে। প্রযুক্তির স্টকগুলোর দাম কমে গেছে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর তহবিল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

ফলে অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যাংকে রাখা টাকা উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। ব্যাংকিং খাত স্বাভাবিক আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

One response to “সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!