ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে উড়ে যাবে গ্রহাণু

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে উড়ে যাবে গ্রহাণু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে উড়ে যাবে গ্রহাণু
এই সপ্তাহের শেষে- অর্থাৎ শনিবার পৃথিবী এবং চাঁদের কক্ষপথের মধ্য দিয়ে চলে যাবে বিশাল এক গ্রহাণু। এটা এতটাই বড়, যার আঘাতে একটি শহর সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমাদের ভাগ্য ভালো। এটি চাঁদ বা পৃথিবী কোনোটিতেই আঘাত হানবে না।

পড়ুন>>সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। গ্রহাণুটি এক মাস আগে আবিষ্কৃত হয়েছিল। শনিবার চাঁদের পাঁচ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে চলে যাবে এটি। এর কয়েক ঘণ্টা পরেই পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে।

গ্রহাণুটি ৪০ থেকে ৯০ মিটার ব্যাসের। এই আকারের গ্রহাণু পৃথিবীর এত কাছে আসা বিরল। নাসার মতে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এটি।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্স চিফ রিচার্ড মোইসল বলেছেন, “এই ‘সিটি কিলার’ পৃথিবীতে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে খুব কাছাকাছি আসায় পর্যবেক্ষণের জন্য একটি দুর্দান্ত সুযোগ হবে।”

কারণ এটি পৃথিবী থেকে মাত্র ৬৮ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে। গ্রহাণুটি পুরো বিশ্ব থেকে দূরবীন এবং ছোট টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে।

গ্রহাণুটি ২০২৬ সালে আবার পৃথিবীর কক্ষপথের দিকে ফিরে আসবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তখনো পৃথিবীকে আঘাত করার আশঙ্কা নেই বলে জানান তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে উড়ে যাবে গ্রহাণু”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে উড়ে যাবে গ্রহাণু

আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩