সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় গরু বোঝাই ভটভটি উল্টে ৫ ব্যবসায়ী আহত
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় গরু বোঝাই ভটভটি উল্টে ৫ ব্যবসায়ী আহত হয়েছে।
বুধবার ১৫ মার্চ বিকাল সাড়ে ৪ টার কাউনিয়ার ভেলু পাড়া নামক স্থানে আর-কে রোডে দিকে গরু বোঝাই একটি ভটভটি বড়বাড়ি এলাকা থেকে কাউনিয়ার মীরবাগ অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক আসা দ্রুতগামী অজ্ঞাত বাসের সাথে ধাক্কা খেয়ে গরু বোঝাই ভটভটি গাড়ি টি উল্টে রাস্তার ধারে খাদে পড়ে যায়।
এসময় ভটভটিতে থাকা ৫ গরু ব্যবসায়ী আহত হয়। এদের মধ্যে মুজিবুর রহমান বাবুল (৪৫) ও সুমন মিয়া (২৫) কে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গরু ব্যবসায়ীদের বাড়ী কুমিল্লা অঞ্চলে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
বাকী ৩ জন কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ভটভটিতে থাকা কয়েকটি গরুও আহত হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























