৯১ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশের উদ্যোগে বন্যা মোকাবেলায় মাটি ভরাট কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
এস এস সি ৯১ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশের উদ্যোগে তাহিরপুরের পশ্চিম জয়পুর গ্রামে ৩৩টি পরিবারকে বন্যা মোকাবেলায় মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
সামনে হাওর পেছনে নদী এই দুইয়ের সাথে সংগ্রাম করে দীর্ঘদিন ধরেই জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। হাওরের জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের এরকম ৩৩টি পরিবার।
অভাব অনটন আর টানাপোড়নের সংসারে যখন এই গ্রামের মানুষজন লড়াই করে বেঁচে আছেন। প্রতিবছরেই মরার উপর খারার ঘাঁ। অকাল বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়া ও বসতভিটে এবং গবাদি পশু বন্যার পানিতে ভেসে যায়। এটা যেন তাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার।
সুনামগঞ্জের ইতিহাসে স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরের মধ্য ২০২২ সালের বন্যায় এই গ্রামটি জেলা উপজেলা থেকে শুরু করে সবকিছুতেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখানের প্রতিটি পরিবার একেবারেই নিম্ন আয়ের। তাদের নুন আনতে পানতা ফুরায়।
বসতভিটায় পানি উঠে ঘরবাড়ি হাঁস মুরগী, গবাদি পশু খাদ্য দ্রব্য বন্যায় ভেঁসে যায়। বন্যা কবলিত পশ্চিম জয়পুর গ্রামের ৩৩টি অসহায় পরিবারকে বন্যার কবল থেকে মুক্তির লক্ষ্যে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার একটি বেসরকারী সংগঠনের বন্ধু বান্ধবরা সহানুভূতির হাত বাড়ায়।
সবাই মিলে একটি ১০ টাকায় ঘর ক্যাম্পেইন ফেইসবুক গ্রুপের উদ্যোগে এবং ১০ টাকায় হোক ৩৩টি পরিবারের বন্যামুক্ত নিরাপদ বাসস্থান এই লক্ষ্যকে সামনে রেখে অর্থ সংগ্রহ করেন। পড়ুন>>প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হয়ে হাওরের মাছ খাবেন
ওই গ্রামের প্রতিটি পরিবারের বসতভিটা ৫/৬ ফুট উচু জায়গায় ৯ ফিট উচু মাটি কাটা এবং ভিটার চারপাশে বড় পাথর দিয়ে বেস্টিত করার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার উদ্যোগে পশ্চিম জয়পুর গ্রামে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকা সংগঠনের সভাপতি তোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে ও স্থানীয় কৃষক আহমেদ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মাটি কাটা কাজের উদ্বোধন করেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন,প্রজেক্টের এ্যাম্বাসেটর আরিফা খানম পলি,প্রধান সমন্বয়ক মজ্ঞুরুল হুদা, চীফ এডভাইজার স্বপন কুমার চন্দ, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম জুয়েল,প্রচার সম্পাদক মো.আতাউল করিম।
এছাড়াও জয়পুর গ্রামের উপস্থিত ছিলেন, প্রবীন সামছুন নুর, ফকির হোসেন, মো. আলমগীর, এমাম হোসেন, নুর উদ্দিন প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, গত বছরের বন্যায় এই পশ্চিম জয়পুর গ্রামের প্রতিটি পরিবারের বসতভিটার উচ্চতা ছিল কোথাও ৫ ফিট আবার কোথাও ৬ ফিট। তাই পরিবারের সদস্যরা স্মরণকালের ভয়াবহ বন্যায় তাদের ঘরবাড়ি, ধানচাল, গরু ছাগল, হাসঁ মুরগি বন্যার পানিতে ভেসেঁ যায়।
তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন ইজ্ঞিনিয়ার ঘটনাস্থলে এনে ম্যাজারমেন্ট করে দেখা যায় ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় বসতভিটা প্রায় ৭ফিট পানি হয়ে বসতভিটা ডুবে যায়।
তাই আমরা এই বসতভিটাগুলোতে ৯ফিট করে মাটি দিয়ে উচুঁ করে দিতে চাই। এতে পরবর্তী বন্যায় এই সকল পরিবারের বসতভিটাগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশংঙ্কাটা কমে যাবে।
এই পশ্চিম জয়পুর গ্রামটি প্রায় এক কিলোমিটার লম্বা হওয়ায় দেড় লাখ স্কয়ার ফিট মাটি ফেললে এই গ্রামের ৩৩টি পরিবারের বসতভিটাগুলো উচুঁ হবে। ভিটগুলোর চারপাশে বড় বড় পাথর দিয়ে বেস্টন করা হবে।
এতে প্রাথমিক পর্যায়ে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। পরবর্তীতে এই গ্রামে সংগঠনের পক্ষ থেকে এই গ্রামে একটি মসজিদ, একটি মক্তব ও একটি কমিউনিটি ক্লিনিক করা হবে। প্রতিসপ্তাহে একজন এম বি বি এস ডাক্তার এসে গ্রামের আবাল বৃদ্ধ বণিতা সবাইকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবে।
মক্তব, মসজিদ ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রাথমিক ব্যয় হবে আনুমানিক ৩০/৪০ লাখ টাকা।
তারা একের পর এক হাওর এলাকার নদী ও হাওর বেস্টিত গ্রামগুলোতে পর্যায়ক্রমে এই উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারা বলেন এই ১০টাকার উদ্যোগের মূল বিষয়বস্তু হচ্ছে সমাজের প্রতিজন স্বচ্ছল ও বিত্তশালী ব্যক্তিরা যদি ১০টাকা, ৫০টাকা ও ১০০ টাকা করে একলাখ মানুষের নিকট হচ্ছে আর্থিক সহযোগিতা উঠানো যায়। তাহলে বন্যা আক্রান্ত প্রতিটি গ্রামকে বন্যামুক্ত রাখা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, এস এস সি ৯১ব্যাচ ফ্রেন্ড অব ঢাকা বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগে আমার উপজেলার জয়পুর পশ্চিম হাটি গ্রামের অসহায় মানুষজনের বসতভিটা উচুঁ করে যে বন্যামুক্ত করার পরিকল্পনা সংগঠনটি নিয়েছেন এটা ভাল একটি সেবামূলক উদ্যোগ। তিনি এই সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেবামূলক কাজটি করলে সবার জন্যই ভাল হতো।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী এমন সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও প্রদান করেন তিনি ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























