ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার ব্যালন ডি’অর এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের আজকের সংবাদ

ভূরুঙ্গামারীতে সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সোমবার ( ৩০ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর।

সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘আটকের সময় তাঁদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি ১৬০ সিসি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে।

ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন—পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু (৪২) , বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ জানুয়ারি ) দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এ সময় পরস্পর যোগসাজশে হেরোইন ক্রয় বিক্রয়ের অভিযোগে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি।

তবে আটক ব্যক্তিদের এখনও (রাত ৯ টা) আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক 

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩