এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকায় পিঠা উৎসব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকায় পিঠা উৎসব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকায় পিঠা উৎসব

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকায় পিঠা উৎসব

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুল এর শিশুদের নিয়ে শুক্রবার (২৭ জানুয়ারী ) দুই টাকায় পিঠা উৎসব অনুষ্ঠানের মতো একটি ব‍্যতিক্রমী আয়োজন করা হয়।

এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন, শিশুদের কে আনন্দ বিনোদনের মাধ‍্যমেই স্কুল মুখী করতে হবে।

আর তাই আমরা বিভিন্ন সময়ে এই শিশুদের বিনোদনের জন্য নাচ গান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতকালীন পিঠা উৎসবের মতো বিভিন্ন রকমের আয়োজন করে থাকি।

এই সময় তিনি আরও বলেন দেশের সকল বৃত্তশালীরা যদি একজনে একটি পথশিশুর দায়িত্ব নিতে পারে তাহলে খুব সহজেই দেশ থেকে পথশিশুর সংখ‍্যা কমে আসবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, সদস্য মো. মোখছেদুল হক, রুপা চক্রবর্তী, পারভীন আক্তার, সুকলা চক্রবর্তী, মো. মিজান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!