ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

কুড়িগ্রামে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের সদর উপজেলার নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানাগেছে, জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা ছিল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আবার তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করার খবর পেয়ে সোমবার (২৩ জানুয়ারি ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।পড়ুন>>বিশ্বের নিপীড়িত মুসলমানের মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা

আটককৃতরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার জামায়াতের সাধারণ সম্পাদক ও রসুলপুর গ্রামের আব্দুল জব্বার খন্দকারের ছেলে আব্দুল বাতেন (৪৮) ও একই ইউনিয়নের মরাটারী গ্রামের মেহের জামালের ছেলে ও রাজারহাট দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম (৪০), সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের ভোলা শেখের ছেলে আবুল হোসেন (৪৮), একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের মৃত মহর উল্যাহ ব্যাপারীর ছেলে আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন’র ছেলে মোস্তাফিজুর রহমান।পড়ুন>>অবশেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে নালিয়ার দোলায়

নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অপরাধে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-৩৬(১২)২২।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অপরাধে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক

আপডেট সময় : ০৮:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩