ভুরুঙ্গামারীতে বজ্রপাতে ১ জনের মৃত্যুআহত-১
- আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ৮২৬ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীতে বজ্রপাতে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টার
সময় উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া (খোচাবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আব্দুল আউয়াল (২৫) পিতা খয়বর আলী ও নজরুল ইসলাম
(২৩) পিতা আব্দুল জব্বার বাড়ির পাশের জমিতে পাট কাটতে যায়। এ সময় বজ্রপাতে
আউয়াল ঘটনাস্থলেই মারা যায় এবং নজরুল মারাত্মকভাব আহত হয়। পরে লোকজন
এগিয়ে গিয়ে মৃত আউয়ালের লাশ উদ্ধার করে বাড়িতে আনে এবং আহত নজরুল
ইসলামকে চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়
বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন জানান।
কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান,বজ্রপাতে
মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজে্লা স্বাস্থ্য ও প:প: কর্মককর্তা ডা:এসএম সায়েম বলেন বজ্রপাতে
আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।তিনি এখন সুস্থ আছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























