জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন

জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
প্রতিকী ছবি

জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী।২০ বছর বয়সী চার তরুণীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিজেকে এই ঘটনার ভুক্তভোগী দাবি করা এক যুবক জানান, চোখে রাসায়নিক ছিটিয়ে, জোরপুর্বক গাড়িতে তুলে এক জঙ্গলে নিয়ে যায় ওই চার তরুণী। এরপরেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়।

ঘটনাটি ঘটেছে, ভারতের পাঞ্জাবের জালন্ধরে।ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, জানা গেছে ভারতের পাঞ্জাবের জালন্ধরে ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর ) কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পড়ুন>> সিঙ্গাপুরের কেটারিং এর খাবার

গাড়িতে থাকা তরুণীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় তরুণীরা তার চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই জ্ঞান হারান। পড়ুন>>>রায়পুরে শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ওই যুবকের দাবি, জ্ঞান ফিরতে তিনি দেখেন একটি গাড়িতে হাত-পা অবস্থায় পড়ে আছেন। যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবতী তাকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করানো হয়। তার পর চার জন মিলে তাকে ধর্ষণ করেন। তারপর ওই যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে যান যুবতীরা।

ওই যুবক জানান, তিনি বিবাহিত, তার বাচ্চাও আছে। তিনি সাংবাদিকদের জানান, তার স্ত্রী তাকে এই ঘটনার জন্য থানায় অভিযোগ করতে নিষেধ করেছেন।

ওই যুবকের দাবি, তরুণীরা ইংরেজিতে কথা বলছিলেন নিজেদের মধ্যে। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

2 responses to “জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!