উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়া রবালুখালীতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল  ০৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ্ এর সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে।

এ অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকার নাম মরিজান (২৪) (এফডিএমএন), পিতা-মৃত কবির আহমেদ, মাতা-মৃত কুলসুমা খাতুন, সাং-বালুখালী, ক্যাম্প নং-১০, ব্লক জি-২৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে  ওই মহিলা ধৃত হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছে র‌্যাব-১৫ আভিযানিক দল।

Please Share This Post in Your Social Media

One response to “উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!