ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রশাসনে শৃঙ্খলা ও দুর্নীতি রোধে ২৩ দফা নির্দেশনা সরকারের এক ছাদের নিচে ৪৫ ফ্যাশন ব্র্যান্ডের শারদীয় প্রদর্শনী ও হাভানার পাশে চীন, ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ কাতারে বিশেষ গাড়ির নম্বর প্লেট নিলাম: জেনে নিন নিয়ম বগুড়ায় কিস্তির ৫ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়, ম্যানেজার বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতির পাতায় ফিরে দেখা ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে

৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সৃষ্টি জবস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসকদের জন্য বিশেষ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান তীব্র চিকিৎসক সংকট মোকাবিলায় সরকার এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ—তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটেছে। বাজেটের সেই নীতিগত নির্দেশনার আলোকেই পিএসসি এবার চিকিৎসকদের এই বিশেষ বিসিএস দ্রুততার সঙ্গে চূড়ান্ত করল।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদাপত্র পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে দাপ্তরিক সব কাজ সম্পন্ন করে। সাধারণ বিসিএসের প্রস্তুতির আগেই এই বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ায় একে ৫১তম বিসিএস হিসেবে ঘোষণা করা হয়েছে। পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন হিসেবে পদায়ন পাবেন। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সেবার মানোন্নয়নে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার ধারাবাহিকতায় এই বিশেষ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছিলেন।

পড়ুন>>ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ

নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমাতে এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার পরিবর্তে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা বা ভাইভা নেওয়া হবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে নতুন চিকিৎসকদের পদায়ন করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন। চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।

এদিকে, ৫১তম বিশেষ বিসিএস প্রকাশিত হওয়ায় সাধারণ বিসিএস প্রার্থীদের দৃষ্টি এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী নভেম্বর মাসে সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে ক্যাডার ও নন-ক্যাডার পদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে। কমিশন এই নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের জোর প্রস্তুতি নিচ্ছে। ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বর মাসেই ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬