১৪ দিন বন্ধ থাকার পর চালু ফেসবুক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৪ দিন বন্ধ থাকার পর চালু ফেসবুক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

১৪ দিন বন্ধ থাকার পর চালু ফেসবুক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
১৪ দিন বন্ধ থাকার পর চালু ফেসবুক

১৪ দিন বন্ধ থাকার পর চালু ফেসবুক

অপপ্রচার ও গুজব প্রতিরোধে দেশে ১৪ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে মোবাইল ফোন ও কম্পিউটার থেকে এ প্লাটফর্মটি লগইন করা যাচ্ছে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটকের প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ই-মেইল বার্তা পাঠায়।

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়। পর দিন (১৮ জুলাই) মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সে সময় তিনি উল্লেখ করেছিলেন। একই দিন সন্ধ্যায় সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। ফলে দেশজুড়ে সব ধরনের ইন্টারনেট যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এরপর রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় মোবাইলের ফোর-জি সেবা চালু করা হয়। ইন্টারনেট চালু করা হলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!