১৪জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৪জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ

১৪জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
১৪জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

১৪জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

১৪ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৫তম (অধিবর্ষে ১৬৬তম) দিন। বছর শেষ হতে আরো ২০০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৮২০ – মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়।
১৮৩০ – ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল।
১৮৩৯ – কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৩৯ – সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।
১৯০৭ – নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ – ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯৪৯ – সাবেক সম্রাট বাও দাই’র নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।
১৯৬৩ – বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।
১৯৭৫ – বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।
১৯৮২ – ফক্‌ল্যান্ডস যুদ্ধ শেষ হয়।
১৯৯১ – ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ।
১৯৯৩ – তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
১৯৯৫ –
আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কিত “ব্যাঙ্কিং ন্যায়পাল প্রকল্প” প্রথম চালু করে।
১৯৯৭ – সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
১৯৯৯ – কসোভোতে প্রথম গণকবরের সন্ধান লাভ। ৮১টি কঙ্কাল উদ্ধার।
২০১৮ – রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

জন্ম

১৭৩৬ – চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৮০৬)
১৭৯৮ – ফ্রেঙ্কিসেক পোলাৎস্কি, চেক ইতিহাসবিদ ও রাজনীতিবিদ। (মৃ. ১৮৭৬)
১৮১১ – হ্যারিয়েট বিচার স্টো, আমেরিকান লেখক এবং কর্মী। (মৃ. ১৮৯৬)
১৮৪৮ – বার্নার্ড বোসাঙ্কুয়ে, ইংরেজ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক। (মৃ. ১৯২৩)
১৮৫৬ – আন্দ্রেই মার্কভ, রুশ গণিতবিদ। (মৃ. ১৯২২)
১৮৬৮ – কার্ল লান্ডষ্টাইনার, ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। (মৃ.২৬/০৬/১৯৪৩)
১৮৭৫ – জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা হাইনরিখ লুই দ্য আরেস্ট।
১৮৮০ – সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক। (মৃ.২০/১২/১৯৭৯)
১৯০৩ – আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ। (মৃ. ১৯৯৫)
১৯০৯ – বার্ল আইভস, আমেরিকান অভিনেতা এবং গায়ক। (মৃ. ১৯৯৫)
১৯১৭ – বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক। (মৃ.২৫/০৭/১৯৮০)
১৯১৬ – ডরোথি ম্যাকগুইয়ার, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ২০০১)
১৯২৪ – জেমস হোয়াইট ব্ল্যাক, স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ। (মৃ. ২০১০)
১৯২৮ – চে গেভারা, আর্জেন্টিনীয় বিপ্লবী। (মৃ. ১৯৬৭)
১৯২৯ – অ্যালান ডেভিডসন, বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৩২ – কবি হাসান হাফিজুর রহমান।
১৯৪৬ –
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক এবং ৪৫ তম রাষ্ট্রপতি।
বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।(মৃ.২০২১)
১৯৪৭ – সেলিনা হোসেন, বাংলাদেশী লেখিকা।
১৯৫৫ – কিরণ খের, ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।
১৯৬৩ – মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশের অন্যতম প্রধান মুফতি
১৯৬৯ – স্টেফি গ্রাফ, জার্মান মহিলা টেনিস খেলোয়াড়।
১৯৭৭ – বোয়েতা ডিপেনার, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু

১৫৫৮ – সুলতান গিয়াসউদ্দিন বলবন।
১৮৮৬ – আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি, রাশিয়ান লেখক।
১৮৮৭ – মেরি কার্পেন্টার, ইংরেজ ভারতপ্রেমিক মহিলা শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক। (জ. ১৮০৭)
১৯২০ – মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। (জ. ১৮৬৪)
১৯২৭ – জেরোম কে জেরোম, ইংরেজ লেখক।
১৯৪৬ – জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক। (জ. ১৮৮৮)
১৯৮৬
খুর্খা লুইস বুরখাস, লাতিন আমেরিকান লেখক।
হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনার সাহিত্যিক। (জ. ১৮৯৯)
১৯৯১ – পেগি অ্যাশক্রফ্‌ট, ইংরেজ অভিনেত্রী। (জ. ১৯০৭)
১৯৯৫ – ররি গ্যালাগার, আইরিশ ব্লুস অ্যান্ড রক বহু-যন্ত্রবাদক, সঙ্গীত রচয়িতা ও প্রযোজক। (জ. ১৯৪৯)
২০০৭ – কার্ট ওয়াল্ডহেইম, অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবিদ। (জ. ১৯১৮)
২০২০
সাইফুল আজম – বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান ও ইরাক-এই চারটি দেশের বিমানবাহিনীতে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বৈমানিক ও রাজনীতিবিদ। (জ. ১৯৪১)
সুশান্ত সিং রাজপুত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯৮৬)

দিবস ও অন্যান্য
বিশ্ব রক্তদাতা দিবস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!