হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক এ আর এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক,।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, সাবেক চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী বক্তব্য রাখেন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক ও নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান প্রমূখ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য,অভিভাবক, সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতি শ্রেণির ১ থেকে ৩ নং রোল এবং স্কুল প্রথম,দ্বিতীয়, তৃতীয় সহ ১০ জন মেধাবী শিক্ষার্থী কে পুরস্কার প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























