সংবাদ শিরোনাম :
হাতিরঝিল থেকে জি-টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাহর লাশ উদ্ধার
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
হাতিরঝিল থেকে জি-টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাহর লাশ উদ্ধার
রাজধানী হাতিরঝিলের লেকের পানিতে ডুবে মারা গেছেন রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই ওই নারীকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাহানুমার বাড়ি কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























