হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন কাউনিয়ার হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ
- আপডেট সময় : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন কাউনিয়ার হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ প্রায় এক মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেয়েছেন। গত বুধবার (০১ জানুয়ারী) বিকেলে প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জেসমিন আরা যুতি রাজু আহমেদ কে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে দিয়েছেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার মো: মহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ হয়েছিল গত বছর রংপুর জেলা প্রশাসক বরাবর।
মাঠ পর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। অভিযোগ প্রমানিত হওয়ায় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন জেলা প্রশাসক।
পড়ুন>>তীব্র ঠান্ডায় নওগাঁর জনজীবনে স্থবিরতা
যার ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ গত ২১ নভেম্বর ৮৮৮নং পত্রে রাজু আহমেহকে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারনের প্রজ্ঞাপন জারী করে। পরে ২৫ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা গেজেট প্রকাশ করে উপজেলা প্রশাসন।
এরপর রাজু আহমেদ তাঁকে অপসারনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন (পিটিশন নং-১৫৩৩০/২৪)। শুনানি শেষে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অপসারন আদেশের কার্যকারীতার তিন মাসের স্থাগিতাদেশ প্রদান করে। হাইকোর্টের আদেশের বলেই বুধবার (০১ জানুয়ারী) বিকেলে প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার (সচিব) কাছে রাজু আহমেদ চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















