ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমঝোতার মাধ্যমেই সব চ্যালেঞ্জ কাটানো সম্ভব: অর্থমন্ত্রী নাগেশ্বরীতে দুধকুমার নদে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার পাঁচ ধাপে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির দিল্লিতে প্রতিবাদের ভেন্যু হিসেবে যন্তর মন্তর বাতিল করল পুলিশ উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর পরিকল্পনা ছাড়াই কি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ? দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুতি সংকট নিয়ে ইরানের আলোচনা নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় আটক অ্যাম্বুলেন্স চালক ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবসহ ১১ জনের বিচারিক কার্যক্রম শুরু

হরিরামপুরে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

হরিরামপুরে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুরে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে শোভা রাণী শীল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত শোভা রাণি উপজেলার গালা ইউনিয়নের কালই গোপালপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র শীলের স্ত্রী।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে পাটপাতা আনতে গেলে পাটক্ষেতেই তাকে ভীমরুল আক্রমণ করে এবং শরীরে একাধিক হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে স্থানীয় ঝিটকা বাজার আবির মেডিকেলে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত ব‍্যক্তির লাশ 

এ বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ফরিদ খান (তাছির) জানান, শুনেছি শনিবার বিকেলে শোভা রাণী শীলকে ভীমরুল কামড়ায়। এতে রাতেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট একই উপজেলার যাত্রাপুর গ্রামের সামিরা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয় এবং আরও তিনজন শিশু আহত হয়। তারা একই পরিবারের চাচাতো ভাইবোন ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিরামপুরে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪