ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৎ ও দক্ষ কর্মকর্তার হঠাৎ বদলিতে ফেনীবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০২:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২৬৯৯৭ বার পড়া হয়েছে

ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৎ ও দক্ষ কর্মকর্তার হঠাৎ বদলিতে ফেনীবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ

ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের আকস্মিক ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) আদেশকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে। ১৬ জুন( মঙ্গলবার) মধ্যরাতে জারি হওয়া এই বদলির আদেশের কারণ জানতে আগ্রহ প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিক ও সাধারণ জনগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. রুবায়েদ বিন করিম একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে ফেনীতে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে আসছিলেন বলে স্থানীয়দের দাবি।

পড়ুন>> স্বপ্ন আর গুজবে জীবিত দাফন সন্দেহে তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জেলার অনেক বাসিন্দার মতে, করোনা মহামারির কঠিন সময়ে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও মানবিকতার পরিচয় দেন। সেই সময়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। পরবর্তীতে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তিনি ফেনী জেলার সিভিল সার্জনের দায়িত্ব লাভ করেন।

স্থানীয়দের অভিযোগ, সিভিল সার্জন হিসেবে যোগদানের পর তিনি স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম রোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এর ফলে কিছু অসাধু চক্র ও অনৈতিক সুবিধাভোগী গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে নানা অপতৎপরতায় লিপ্ত ছিল বলে গুঞ্জন রয়েছে।

সাধারণ মানুষের দাবি, দায়িত্ব পালনকালীন সময়ে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ্যে আসেনি। এমন পরিস্থিতিতে হঠাৎ তাকে ওএসডি করার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন তারা।

পড়ুন>> ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

ফেনীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক মহলের প্রতিনিধিরা মনে করেন, জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নে একজন দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তার প্রয়োজন রয়েছে। তাই ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বদলির পেছনের কারণ জনসমক্ষে তুলে ধরা এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “আমাকে কেন ওএসডি করা হলো বা এর পেছনে কী কারণ রয়েছে, তা আমার নিজেরও জানা নেই। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি হওয়াটা স্বাভাবিক বিষয়, কিন্তু কোনো কারণ ছাড়া কেন এই ব্যবস্থা নেওয়া হলো—তা আমার জানা নেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৎ ও দক্ষ কর্মকর্তার হঠাৎ বদলিতে ফেনীবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ

আপডেট সময় : ০২:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬