সংবাদ শিরোনাম :
স্বামীর তালার আঘাতে স্ত্রীর মৃত্যু
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১০:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
স্বামীর তালার আঘাতে স্ত্রীর মৃত্যু
ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায়।
জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র মামুন হোসেন সকালে স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ দিনা আক্তারের কাছে ভাত খেতে চায়। স্ত্রী দিনা হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে স্ত্রীর ঘারে আঘাত করে।
স্থানীয়রা জানায়, দিনা আক্তারকে তার স্বামী মামুন প্রথমে হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে আসে এবং উঠানে রেখে সটকে পরে।
এদিকে দুপুর একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন বলে সাংবাদিকদের জানান দিনার বড় ভাই মিনার হোসেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
স্বামী তালার আঘাত -
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























