ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দায়ীদের বিচারের আওতায় আনার দাবি নাহিদের পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট

সৌদিআরবের জেদ্দায় পৌছেছে প্রথম হজ ফ্লাইট

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

সৌদিআরবের জেদ্দায় পৌছেছে প্রথম হজ ফ্লাইট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদিআরবের জেদ্দায় পৌছেছে প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে।

হজযাত্রী বহনকারী ফ্লাইটটি রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৫ জন।খবর বাপসনিউজ।

এর আগে, ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।কিং আব্দুল আজিজ বিমান বন্দরে হাজীদের উষ্ণ অভ্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম সহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

হজযাত্রীদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানানোর পর চকলেট, জুস ও পানি পরিবেশন করা হয়। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের শুভকামনা জানান। যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি।

এই সময় হাজী গণ হজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোড টু মক্কা পরিচালনা করার জন্য সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে রোববার ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসেন ।

তার আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন।

বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

এ ফ্লাইটে ৪১৯ জন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪১৫ জন উড়াল দেন। আজ বিমানের আরও ৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ।

এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিআরবের জেদ্দায় পৌছেছে প্রথম হজ ফ্লাইট

আপডেট সময় : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩