গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মারপিট করে বাড়িঘর ভাঙচুর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় বেবী বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারি গ্ৰামের তৈয়ব আলী মন্ডলের ছেলে বাদশা মিয়া, মান্না মিয়া, মাহাবুর রহমানসহ আরও কয়েকজন মিলে গত ২৮/০৭/২০২৫ইং তারিখ সকালে বর্গা নেওয়া জমির আইল কাটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ঝগড়া বিবাদ সৃষ্টি করে।
হাতে লাঠি, সোটা ও ধারালো ছোরা দলবদ্ধ হয়ে অতর্কিতভাবে বেবী বেগমের বাড়ির ভিতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি করতে থাকে।
এক পর্যায়ে আগতরা ভুক্তভোগীর সন্তান, বেয়াইন, পুত্রবধূ ও ভাতিজাকে এলোপাতারী ভাবে মারপিট করে ও জখম করে। সঙ্গে ৩,১৫,০০০/-(তিন লক্ষ পনেরো হাজার টাকা ও স্বর্ণের চেইন লুটপাট করে নেয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply