সুনামগঞ্জে সাংবাদিক নামধারীদের ভুয়া সংবাদে বিভ্রান্তিতে জনগণ হচ্ছে।
জেলায় দিন দিন বাড়ছে সাংবাদিকের সংখ্যা। কিছু অপেশাদার অনভিজ্ঞ সাংবাদিক মহলে প্রবেশ করছে অনেক ধান্দাবাজরা। এরা সামান্য টাকার বিনিময়ে নিজেদের অনৈতিক কার্যকলাপে লিপ্ত।
যার কারণে দিন দিন সাংবাদিক সমাজ এখন কলঙ্কিত হচ্ছে সুনামগঞ্জ জেলায়। সূশীল সমাজের কাছে এখন সাংবাদিকরা গেলে সাংবাদিক নাম শুনলেই ভয়ে ক্ষেপে উঠেন তারা।
ফলে বিভ্রান্তিতে রয়েছেন প্রশাসনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ সাধারণ মানুষজনেরা।
অন্য দিকে মুলধারার সাংবাদিক পেশার গণমাধ্যম কর্মীরা পড়ছেন নানান প্রশ্নের সমুখে। সাংবাদিক সমাজ হয়ে উঠছে এখন ক্ষমতার আরেক নাম?
আর এসব পরিচয়পত্র কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁবাজি যেন দিন দিন বেড়েই চলেছে।
এছাড়াও সাংবাদিক সমাজে ছদ্মবেশে প্রবেশ করছে মাদকাসক্ত ও অপরাধীরা । এদেরকে আশ্রয় দিচ্ছে কিছু অর্থলোভী আন্ডারগ্রাউন্ড পত্রিকার সম্পাদকরা।
যারা অনৈতিক ভাবে সাংবাদিকতা করে অল্পদিনে বনে যাচ্ছেন কোটি পতি। বানাচ্ছেন বিশাল বাড়ি ও লাখ টাকার গাড়ি। সাংবাদিকতা করে অল্পদিনে কি ভাবে লাখ পতি হওয়া যায় এমন প্রশ্ন হরহামেশাই শোনা যায়।
সাংবাদিকতা হচ্ছে মহান পেশা যে পেশাকে মানুষ সম্মানের চোখে দেখে সম্মান করবে। কিন্তু সুনামগঞ্জ জেলা এখন সাংবাদিক পেশা যেন এক ভয়ঙ্কর পেশায় রূপ ধারন করছে।
সাংবাদিক নাম শুনলেই মানুষ এখন ভয় পায় সাধারণ মানুষ। ঘৃণার চোখে দেখে অনেকেই। হরহামেশাই চাদাঁবাজি করতে গিয়ে অবস্থায় সাংবাদিক নামধারী কিছু অসাংবাদিকদের জনগন আটক করেছে। কেউ কেউ গণপিটুনীতে ভর্তি হচ্ছে হাসপাতালে।
অন্য দিকে প্রশাসনের কর্মকর্তারা বিপাকে পড়ে সাংবাদিক সমাজের সম্মান নিয়ে। প্রতিনিয়ত পত্রিকার পাতায় দেখা যায় সাংবাদিক নামধারী অসাংবাদিকদের তথ্যবিহীন সংবাদ প্রকাশ করে।
পত্রিকার পাতায় দেখা যায় আগের দিন নিউজের পরের দিন প্রতিবাদ। এ যেন এক নতুন ব্যবসা শুরু হয়েছে? ঐ সমস্ত অসাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে বেড়িয়ে আসতে হবে?
এভাবে চলতে থাকলে দিন দিন সাংবাদিক সমাজ যেমন কলঙ্কিত হচ্ছে তেমনি সাংবাদিকতার মহান পেশা একদিন ধবংস হয়ে দেশ ও জনগণের অকল্যাণ বয়ে আনবে।
কয়েক মাস সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কিছু সাংবাদিক নামধারী অসাংবাদিকদের অনৈতিক কর্মকান্ডের ইতিহাত। অনেক জায়গায় গিয়ে লজ্জায় অনেক সাংবাদিকদের মাথা নিছু হয়ে ফিরে আসতে হয়। ঐ সব অসাংবাদিকদের কারণে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও ব্যবসায়ী সহ জন প্রতিনিধিরা জানান ইদানিং নাকি কিছু নতুন সাংবাদিক বিভিন্ন অফিসে গিয়ে উল্টা পাল্টা প্রশ্ন করে তাদের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় মিথ্যা নিউজ করে জনগনসহ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত।
এভাবে চলতে থাকলে সাংবাদিক সমাজ ধবংস হয়ে যাবে। এমনটি মানা যায় না মুল ধারার সাংবাদিকদের কাছ থেকে। এদেরকে খুজে বের করে সাংবাদিক সমাজ থেকে বিতাড়িত না করলে দেশ ও সামাজের উন্নয়ন কাজে বারবার বাধাগ্রস্ত হবে এমনটাই সমালোচনা করছেন সূশীল সমাজ ও প্রকৃত সাংবাদিক মহল ।
প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন এমটি দাবী ভোক্তভোগী মানুষের।
Leave a Reply