ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ টাকার একটি ভারতীয় মদের চালান আটক করেছে থানা পুলিশ।
এসময় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

(২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার ভোর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার বালুচড়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২০৩ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

যার বাজারমূল্য একলাখ ৩৫ হাজার টাকা। গ্রেপ্তার ৪ যুবক হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের আ. হাসিমের ছেলে দীন ইসলাম(২৪), বাদাঘাট ইউনিয়নের মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী(২০) ও সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬) এবং লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯) মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে নাম উল্লেখ করে ও একজনকে পলাতক দিয়ে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে গোপনসূত্রে পাওয়া খবরে জানা যায়, মোদেরগাঁও এলাকার বালুচরে কয়েকজন মাদক কারবারি চালানের উদ্দেশ্যে বস্তাভর্তি মদ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টিম পার্শ্ববর্তী লাউড়েরগড় বাজারে অবস্থান নেয়।

পরে রাত ২টার দিকে ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে রাত ৩টার দিকে বালুচর এলাকায় গেলে চারটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়া, কনস্টেবল সালেহ আহমদ, আবুল হোসাইন, ইকবাল হাসান, ইমন আহমেদ। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪