সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মী সমাবেশ আগামীকাল বৃ্হস্পতিবার
- আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মী সমাবেশ আগামীকাল ৪মে বৃ্হস্পতিবার সন্ধা ছয় ঘটিকায় আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়ের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মী সমাবেশ আগামীকাল বৃ্হস্পতিবার সন্ধা ছয় ঘটিকায় আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন. কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, কেন্দ্রীয় উপ-দপ্তর সসম্পাদক সায়েম খান। সমাবেশে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
যৌথ কর্মী সমাবেশে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুরোধক্রমে
শাহানারা বেগম সভাপতি ও আছমা আক্তার কামরান সাধারণ সম্পাদক,
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























