সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে।

জানা গেছে, চন্দুরা গ্রামের আব্দুল খালেক এর পুত্র নূরনবী (৪০) এর সাথে একই গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে আব্দুল মতিন (৩৮) এর সাথে পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন বিরোধের ঘটনায় আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলা ও অভিযোগ চলে আসছিলো।

নূরনবীর অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সাপাহার থানা পুলিশ। ওই দিন রাতে আব্দুল মতিনের খলিয়ানে থাকা খড়ের গাদায় কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। সকালে আব্দুল মতিন বাদী হয়ে নুরনবী সহ আরো কয়েকজনকে বিবাদী করে সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।

নূরনবী অভিযোগ করেন, তাদের ফাঁসাতে পূর্ব পরিকল্পিত ভাবে নিজের খড়ের গাদায় নিজেরা আগুন লাগায়। বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নূরনবী।

আব্দুল মতিনের মুঠো ফোনে একাধিকবার ফোন করলে বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হইনি।

এ বিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!