ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৮ লাখ টাকার নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন গ্রামপুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব উইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান

সাপাহারে জবই বিলে গাছের চারা রোপণ করলেন খাদ্যমন্ত্রী

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

সাপাহারে জবই বিলে গাছের চারা রোপণ করলেন খাদ্যমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহারে জবই বিলে গাছের চারা রোপণ করলেন খাদ্যমন্ত্রী।

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে বৃক্ষ রোপণ করেছে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

সোমবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের রাস্তার ধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, সোনালু সহ বিভিন্ন শোভাবর্ধক গাছের চারা রোপণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের সৌদর্যবর্ধন, পর্যটকদের ছায়ার ব্যবস্থা ও পরিযায়ী পাখিদের অভয়াশ্রম সৃষ্টির উদ্দেশ্যে ‘শোভিত কানন’ নামে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করেনন সাপাহার উপজেলা প্রশাসন।

সম্প্রতি বিলের ধারে শোভাবর্ধক গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। বিলের ধারে এই গাছ বড় হলে নানা রঙের ফুলে ছেয়ে যাবে বিল পাড় যা পর্যটকদের আকৃষ্ট করবে।

এ গাছগুলো স্থানীয় ও পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হবে। এছাড়া, পর্যটকদের ছায়াও দেবে গাছগুলো বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ইউপি চেয়ায়াম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে জবই বিলে গাছের চারা রোপণ করলেন খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩