সাপাহারে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি, পিটিএ সভাপতি, অভিভাবক ও সাংবাদিকদের অংশ গ্রহণে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাধাসমূহ ও সমস্যাগুলো চিহ্নিত করণ এবং চিহ্নিত সমস্যাগুলো থেকে উত্তরণে করনীয় ভাবনা তুলে ধরে ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তিনি বলেন, করোনার কারণে যে শিখন ঘাটতি হয়েছে তা পূরনে করনীয় এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভব্য সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করণ সহ মানসম্মত শিক্ষা ব্যাবস্থা নিশ্চিত করতে চিহ্নিত সমস্যা থেকে উত্তরণে করনীয় বিষয়গুলো চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার লক্ষ নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন শাজাহান লূনা, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, শিক্ষানুরাগী নূরল হক মাস্টার প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























