সরিষাবাড়ী আওয়ামী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ী আওয়ামী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ী আওয়ামী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ী আওয়ামী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী আওয়ামী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ‍্যে এলিন ট্রেড সেন্টার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচ টায়  এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান আনিছূর রহমান
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১-জামালপুর-৪-সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশন এর ডাইরেক্টর আনিছুর রহমান এলিন উপস্থিত ছিলেন।

এসময়  তিনি বলেন, বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন সাধন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।

এ উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত আবারও বিদেশীদের নাম ভাঙিয়ে নানা ষড়যন্ত্র করে পাকিস্তান বানাতে চাইছে‌‌। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এটিকে কখনোই হতে দিবে না।

এ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে এ ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে যাকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন তাকেই জয়যুক্ত করে আবারো শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে।

তাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে জামায়াত -বিএনপি কে মোকাবেলা করে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে হবে।

উক্ত মতবিনিময় সভায় , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য ও কৃষক লীগ নেতা আব্দুল কুদ্দুস, কারাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ রানা সন্দেশ বক্তব্য রাখেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সাতপোয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এলিনের সহধর্মিনী ফারজানা ইয়াসমিন সোমা প্রমুখ।

এতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,হাজার হাজার দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!